মির্জাপুরে মাদকসেবীর ছয় মাসের জেল

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে আমিরুল (২৫) নামে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিলা বিনতে মতিন এই সাজা দেন। আমিরুল পৌর এলাকার পোস্টকামুরী সওদাগর পাড়ার সোনা মিয়ার ছেলে।

জানা গেছে, আমিরুল উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজের পাশে বসে মাদক সেবন করছিলো। স্থানীয়রা দেখে খবর দিলে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে তাকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশ’ টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিলা বিনতে মতিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights