মুন্সীগঞ্জ-১ আসনে জাকের পার্টির প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জে জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাজি আতাউর রহমান। আজ বুধবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ জেলার প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপনের কাছে এই মনোনয়ন পত্র দাখিল করেন ।

এদিকে এ সময়ে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টির সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, সদস্য তুষার আহমেদ কুতুব, মোঃ ফারুক ফকির, মোঃ জসিম বেপারী এড. দিদারুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights