মেসি-পরবর্তী যুগের শুরুতেই হোঁচট, ঘরের মাঠে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগের শুরুটা ভালো হলো না আর্জেন্টিনার। ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা।

শনিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। বিরতিতে ০-০ সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা ও উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আর্জেন্টিনার রক্ষণে আঘাত হানে উরুগুয়ে। ৪৮তম মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক্সি আরাউহো। ৫৩ মিনিটে জর্জিয়ান দে আরাসকায়েতার অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আর্জেন্টিনা। ৭৩তম মিনিটে গনসালো প্রেস্টিয়ানির অ্যাসিস্টে গোল করে ব্যবধান কমান হুলিয়ান আলভারেজ। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

ম্যাচে হার দিয়ে মেসি-পরবর্তী অধ্যায় শুরু হলো আর্জেন্টিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights