মেহেরপুরে ঘরের ছাদ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপলোর পিরোজপুর গ্রামে কলা ব্যবসায়ী এক ব্যক্তির ঘরের ছাদ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পিরােজপুর গ্রামের নঈমুদ্দীনের ছেলে মিঠুন আলীর ঘরের ছাদ থেকে এসব উদ্ধার করে সদর থানা পুলিশ ও র‌্যাব ১২-এর মেহেরপুরের গাংনীস্থ র‌্যাব সদস্যরা।

স্থানীয়রা জানান, মিঠুন আলীর বাড়ির ছাদে কে বা কারা একটি ব্যাগে লালটেপ পেঁচানো অবস্থায় দুটি বোমাসদৃশ কৌটা ও পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় একটি অজ্ঞাত বস্তু রেখে যায়। মিঠুন আলি সেটি দেখতে পেয়ে মেহেরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও র‌্যাবকে খবর দিলে তারা বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে থানায় নিয়ে যায়।

মিঠুন আলী জানান, শত্রুতা করে কে কারা আমার ঘরের ছাদে বোমার মতো এসব বস্তু রেখে গেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বস্তু দুটি কী, তা জানতে বোমা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে এসব বস্তু কারা রেখে গেছে, তা শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights