মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে দূরপাল্লার বাসের ধাক্কায় অধীর কর্মকার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের বারাদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অধীর কর্মকার মেহেরপুর সদর উপজেলার মমিনপুর গ্রামের জয়দেব কর্মকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অধীর কর্মকার রাস্তা পার হওয়ার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় সে ছিটকে রাস্তায় পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights