মোংলায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ
মোংলা প্রতিনিধি
মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক দল।
সোমবার বিকেলে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে পৌর ও উপজেলা শ্রমিক দলের আয়োজনে বের হওয়া প্রতিবাদ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক জামাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, কার্যকারী সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অভি ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মনির হোসেন।
