মোরেলগঞ্জে দুই ক্লিনিককে অর্থদণ্ড

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি বেসরকারি ক্লিনিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আরএম আধুনিক হাসপাতালকে ২০ হাজার টাকা ও বেগম রোকেয়া হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরমী রায়, ছাত্র প্রতিনিধি মুসাদ্দিক বিল্লাহ তামিম, সায়মন জিয়ন ও সোহাগ খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights