রাজধানীর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।
