রাজধানীর তেজগাঁওয়ে অভিযানে গ্রেফতার ৫৪

অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য গণমাধ্যমকে জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. হোসেন ওরফে শাকিল (২৫) মো. মিলন (৩৪) মো. নয়ন (২০) আব্দুল্লাহ আল মামুন (২৯) মোছা. রতনা (৩৫) মোছা. জেরিন (৩৫) মোছা. কুলসুম (৩০) মোছা. আছিয়া (৪০) মো. আবুল হাসনাত রিয়াত (১৮) মো. রাসেল রুবেল ইসলাম (৩১) মো. গোলাম দস্তগীর তিতাস (৪৫) মমিনুল ইসলাম মিঠু (৩৩) মো. সাগর (২৫) শাকিল (২০) রাকিবুল হাসান রাকিব (২৬) রোমান খাঁন (২০) স্বপন ব্যাপারী (৩০) মো. জাহাঙ্গীর হোসেন (৪৫) মো. নঞ্জু (৩৫) ২০. মো. শহিদুল ইসলাম (২২) মো. রাব্বি (২১) মো. সজল হাওলাদার (২২) খায়রুল আলম মিলন (২৫) ইয়াছিন (২১) আরব শাহী আরমান (২৩) মো. শাহিন (১৮) মো. আহাদ (১৮) মো. জোবায়ের ইসলাম (২১) মো. কালু বেপারী (৪০) মো. রফিকুল ইসলাম (৪২) মনির হোসেন দিদার (৩৮) তানভীর ইসলাম (১৪) মো. পান্নান প্রধান (৩২) মো. শাহীন (৩৪) মো. ইমরান ফকির মো. রুবেল হোসেন মো. হেলাল (৩৭) মো. তারেক শরীফ (২৫) রুবেল (২৭) মো. তাহমিদুল ইসলাম (৪০) মো. সজিব মো. আমজাদ হোসেন (৪০) মো. হৃদয় তানভীর (২৩) মো. হেলাল গাজী (৩০) মো. কাজিমুদ্দিন কাজল (৩৫) মো. হযরত আলী (৩০) মো. মিলন (২৫) মো. আকাশ মিয়া (২৪) মো. রবিউল মিয়া (২২) মো. আশিকুর রহমান (৩০) মোছা. মালা বেগম (৩৬) মো. সাজু মিয়া (৩৬) মো. আলমগীর (৪০) ও মো. ইমরান হোসেন ওরফে মারুফ (২২) ।

শনিবার দিবাগত রাতে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর থানায় ১৬ জন, শেরেবাংলা নগর থানায় সাতজন, আদাবর থানায় পাঁচজন, তেজগাঁও থানায় দুইজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চারজন ও হাতিরঝিল থানায় ২০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights