রাজধানীর পল্টনে দুইবার ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত পৌনে ৮টার দিকে রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এছাড়া শক্তিশালী কোনো ককটেল ছিল না। ‌বাজির মতো শব্দ হয়েছে।

নাসির উল আমিন বলেন, কোনদিক থেকে এসে বিস্ফোরণ ঘটিয়েছে সেসব বিষয়ে কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দূর থেকে কেউ ছুড়ে মেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights