রাজধানীর মার্কেটগুলোতে গোয়েন্দা নজরদারি বেড়েছে

অনলাইন ডেস্ক

রাজধানীর মার্কেটগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দফতরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে একের পর এক মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। সম্প্রতি বড় দুটি আগুন লাগার ঘটনা প্রায় একই সময়ে ঘটেছে। এসব আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে। এজন্য রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights