রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় শহরের শহীদ স্মৃতি চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। র‌্যালিটি শহরের বাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সেখানে শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন।

পরে উদীচী রাজবাড়ী জেলা সংসদের সাবেক সভাপতি সুনীল কুমার বিশ্বাস প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ নাগরিককে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। জেলার প্রবীণ আইনজীবী দেবাহুতি চক্রবর্ত্তী, রাজবাড়ী জেলা মহিলা পরিষদের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহার, কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আব্দুস সামাদ মিয়া, অ্যাড কমলকৃষ্ণ গুহকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়।

পরে রাজবাড়ী জেলা উদীচী সংসদের সভাপতি প্রফেসর শংঙ্কর চন্দ্র সিনহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব উপস্থিত ছিলেন।

উদীচী রাজবাড়ী সংসদের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ বলেন, ২৯ অক্টোবর উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আমরা বড় পরিসরে করার জন্য আজকের বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। সমাজে অবদান রাখার জন্য আমরা জেলার ৫ জন সম্মানিত ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছি। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাতে শেষ হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights