রাজশাহীতে পরিত্যক্ত রকেট লাঞ্চার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুরে পরিত্যক্ত একটি রকেট লাঞ্চার শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে মহানগর পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহীর মতিহার থানার মির্জাপুর বউ বাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকরা মাটি কাটার সময় নিচে একটি রকেট লাঞ্চার শেল দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ গিয়ে শেলটি উদ্ধার করেন।

রকেট লাঞ্চার শেলটি উদ্ধারের পর দুপুর পৌনে ৩টায় আরএমপির বোম ডিসপোজাল ইউনিট সেটি ধ্বংস করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, শেলটি পুরোনো হলেও তা বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো উদ্ধার ও ধ্বংসের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights