রাজশাহী মেডিকেলে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে তাকে হাসপাতালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে গিয়ে ভূমিমন্ত্রীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ।

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাজমুল হক ডিকেন জানান, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় ডাক্তারের পরামর্শে মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালে মন্ত্রীর শরীরে রক্ত দেওয়া হয়েছে, সন্ধ্যায়ও রক্ত দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights