লক্ষ্মীপুরে কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

লক্ষ্মীপুর প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে। নজরুল একাডেমির জেলা শাখার আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমীর সভাপতি ও সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

এর আগে চিত্রাঙ্কন, নজরুল সংগীত, নৃত্য, কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিশু, কিশোর ও কিশোরী—এই তিনটি ক্যাটাগরিতে মোট ৫৭ জন প্রতিযোগী বিজয়ী হয়। পরে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, ন্যায়বিচার ও মানবতার কণ্ঠস্বর। সাম্রাজ্যবাদ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর সংগ্রামী চেতনা তাঁকে আজও মানুষের হৃদয়ে অমর করে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights