রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

অনলাইন ডেস্ক
বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- মো. দুলাল মিয়া (২৭), গোলাম রাব্বি ওরফে বাপ্পি (১৯), মো. শাকিল হাওলাদার (২৫), মো. বাপ্পি (৩০), মো. হৃদয় হোসেন (৩০), মো. বিজয় (১৮), মো. ইজাজুল হোসেন (১৮), মো. কামাল হোসেন (৩২), মো. বাবু ওরফে ছোট বাবু (৩০) ও মো. সুমন (৩২)।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, দস্যুতা মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights