লিটন না খেললে ব্যাটিংয়ের দায়িত্ব অন্যকে নিতে হবে: কোচ সিমন্স
অনলাইন ডেস্ক
তিন ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার লিটন। কিপিং গ্লাভস হাতেও আস্থার নাম তিনি। চোটের কারণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিন ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার লিটন। কিপিং গ্লাভস হাতেও আস্থার নাম তিনি।
চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। সেখানেও লিটনের খেলার ব্যাপারটি এখনও নিশ্চিত নয়। টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স ব্যাপারটি মেনে নিয়েই সামনে তাকাতে চান। তার মতে, লিটনের বদলে কেউ খেললে তাকেই ব্যাটিংয়ের দায়িত্বটা নিতে হবে।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, ‘দেখুন, এমন মানের একজন খেলোয়াড়ের (লিটন) অভাব আমরা সব সময়ই অনুভব করব। তবে একই সঙ্গে এটি অন্য কাউকে এগিয়ে এসে সেই জায়গা দখল করার এবং দলকে ম্যাচ জেতাতে সাহায্য করার সুযোগ করে দেয়।’
