লেবু বাগানের পাহারাদারদের ওপর গুলি : হতাহত ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আওয়াইমং মারমা নামে লেবু বাগানের এক পাহারাদার নিহত হয়েছেন। একই ঘটনায় মংরে মারমা, হ্লাসাথুই মারমা এবং উসাইমং মারমা নামে তিন জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে জেলার রাঙ্গুনীয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই মো শাহীন বলেন, লেবু চোরের দল বাগান পাহারাদারদের ওপর গুলি ছোঁড়ে। এতে একজন নিহত এবং তিন জন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

বড়খোলাপাড়া এলাকার অনন্ত চৌধুরী বলেন, হতাহত সবাই একটি লেবু বাগানের পাহারাদার। সম্প্রতি ওই এলাকায় একের পর এক লেবু চুরির ঘটনা ঘটেছে। তাই লেবু বাগানে পাহারা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে লেবু বাগান পাহারে দিতে গেলে একদল সন্ত্রাসী অতর্কিত গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং তিন জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights