শান্তিপূর্ণ উপ-নির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন শান্তি পূর্ণ পরিবেশে সবার সহযোগিতায় ভালো হয়েছে। আমরা সন্তুষ্ট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে তিনি নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি সচিব বলেন, দুপুর পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে। এটা আরও বাড়বে।

এই নির্বাচন আপনাদের জন্য পরীক্ষা বলে মন্তব্য করেছে ১১ দলীয় ঐক্য, আপনারা কি পাস করেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পাস না করলে কি ব্রিফ করছি? নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।

তিনজনকে আটক করার বিষয়ে ইসি সচিব বলেন, ওরা ভোটার নন। কৌতুহলবশত কেন্দ্রে প্রবেশ করেছিল।

অনেক ব্যালটের মুড়িতে ভোট কর্মকর্তা আগেই সিল, স্বাক্ষর দিয়ে রেখেছেন-এই বিষয়টি উত্থাপন করার হলে তিনি বলেন, এটা এখনই বলার সময় আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights