শেখ হাসিনাসহ নবগঠিত মন্ত্রিসভার সকল সদস্য শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

 অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবগঠিত মন্ত্রিসভার সকল সদস্য শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তারা শপথ গ্রহণ করবেন। পরে প্রধানমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করবেন।

এদিকে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৩৬ জনের তালিকা সম্বলিত প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ১১ জানুয়ারি বৃহস্পতিবার তাদেরকে বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights