শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শেরপুর প্রতিনিধি

‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, শেরপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহম্মেদ। শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আ একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবি এম মামুনুর রশিদ পলাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামুনুর রহমান এবং বর্তমান জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোর্শেদ জিতুসহ অন্যান্যরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights