শোক দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল

গাজীপুর প্রতিনিধি

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সোমবার জোহর নামাজের পর গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights