শ্রীপুরে পুকুর থেকে ককটেল উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে ওই পুকুরে জালে উঠে আসা ব্যাগ থেকে ককটেল গুলো উদ্ধার করা হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। এ ছাড়াও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।

স্থানীয় যুবক জাহাঙ্গীর জানান, তারা তিন মাছ ব্যবসায়ী শুক্রবার সকালে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে জাল টেনে মাছ ধরার জন্য নামেন। এ সময় জালে একটি ব্যাগ উঠে আসে। পরে উঠে আসা ব্যাগে বোমা সদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাসির আহমদ জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights