গৌরীপুরে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেল অর্ধশতাধিক শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের গৌরীপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার গৌরীপুর পৌর শহরের ১৭১ নম্বর ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বিদ্যালয়টির অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে বাংলা, ইংরেজি ও অঙ্ক খাতা এবং দুটি করে কলম তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উৎসাহ।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি শংকর ঘোষ পিলু, সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা এবং শুভসংঘের সিনিয়র সদস্য ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শংকর ঘোষ পিলু বলেন,“বসুন্ধরা শুভসংঘ সবসময় শুভ কাজে মানুষের পাশে থাকে। এই বিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীর সংখ্যা বেশি। আমাদের দেওয়া শিক্ষা উপকরণ তাদের পড়াশোনায় অন্তত কিছুটা হলেও সহায়ক হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, “বসুন্ধরা শুভসংঘের মানবিক কার্যক্রম সম্পর্কে জেনে আমরা আনন্দিত। সংগঠনটির এমন উদ্যোগ শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

শুভসংঘের সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া বলেন,“বসুন্ধরা শুভসংঘ সারাদেশে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে মাসিক উপবৃত্তি প্রদান করছে। আলোকিত সমাজ গঠনে শুভসংঘ স্কুল কার্যক্রম পরিচালনা করছে। অর্থাভাবে যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে, সে লক্ষ্যেই শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার দারিদ্র্যপীড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘোষপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার, নুসরাত জাহান আখি, পারভীন সুলতানা, ফারহানা তানজিন স্মৃতি, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গৌরীপুর প্রতিনিধি আব্দুর রউফ দুদু, প্রতিদিনের বাংলাদেশ-এর গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার এবং বসুন্ধরা শুভসংঘের সদস্য শেখ মোহাম্মদ সৌরভ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights