শ্রীমঙ্গলে উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপকারভোগীদের মাঝে সরকারি সেবা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ (এমপি)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুদু মিয়া, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতলিব, ওসি তদন্ত অমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, আবেদা খাতুন। এ সময় উপস্তিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী।

অনুষ্ঠানে উপজেলার সদর ইউনিয়ন ও কালাপুর ইউনিয়নের প্রায় ৩ হাজার উপকার ভোগীদের মাঝে চাল, চিকিৎসার জন্য নগদ অর্থ ও চেক, ভর্তুকি মূল্যে সার ও বীজ, বিভিন্ন ভাতা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ, মুরগি ও মুরগির ঘর নির্মাণ সামগ্রী এবং শিক্ষা উপকরণসহ অনান্য সরকারি উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights