সংঘাতের আগুনে পুড়ল সুদানের সেই বিখ্যাত ভবনটি

অনলাইন ডেস্ক

সেনাবাহিনী ও তাদের প্রতিপক্ষদের মধ্যকার সংঘাতের মাঝে থাকা সুদানের রাজধানী খার্তুমের সেই বিখ্যাত ভবনটিতে আগুন জ্বলতে দেখা গেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে খার্তুমের আইকনিক গ্রেটার নিল পেট্রোলিয়াম ওয়েল কোম্পানি টাওয়ারে আগুন জ্বলছে।

ভবনটি নির্মাণকাজে যুক্ত থাকা এক প্রকৌশলী টুইটারে বলেছেন, এই ঘটনা খুবই বেদনাদায়ক।
চলতি বছরের এপ্রিল মাস থেকেই খার্তুমে ক্ষমতা দখল করতে চাওয়া সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। জাতিসংঘের তথ্য মতে, প্রাণ বাঁচাতে এরইমধ্যে সুদান ছেড়েছে ১০ লাখের বেশি মানুষ।

তবে ভবনটিতে ঠিক কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। পাশাপাশি কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights