সখীপুরে নারী ও গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখীপুরে নারী ও গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের কামালিয়াচালা এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সখীপুর আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক রফিক-ই রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নরেশ চন্দ্র সরকার, গাইনি ডাক্তার জেসমিন, যুবলীগ নেতা আতিকুর রহমান প্রমুখ। এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহানাজ বেগম। এতে হাতিবান্ধা ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় পাঁচশত নারী ও গর্ভবতী মাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

চিকিৎসা দেওয়ার আগের দিন বিভিন্ন মসজিদ মন্দির ও হাট-বাজার গুলোতে মাইকিং করা হয় বলে জানায় রোগীর স্বজনরা।

ডা. শাহানাজ বেগম বলেন, সখীপুরের মানুষের জন্য কিছু করতে পারলে আমি খুব আনন্দ পাই। তাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নে এবং একটি পৌরসভায় বিনামূল্যে চিকিৎসা দিবো। ইতিমধ্যে ছয়টি ইউনিয়নসহ সাতটি স্থানে এ সেবা কার্যক্রম চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights