সখীপুরে মাটি ব্যবসায়ীকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে এনামুল হক নামের এক মাটি ব্যাবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ। সে উপজেলার কালিদাস গ্রামের শহিদ মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিদাস এলাকায় অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটতে ছিলো এনামুল হক। ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়ে ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতের আওয়তায় আনা হয়। এ সময় মাটি ব্যাবসায়কে দুই লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসেরকারাদন্ড দেওয়া হয়। সন্ধ্যার পর অর্থদন্ড দিয়ে সে আদালত থেকে মুক্তি পায়। এ দিকে উপজেলার চাকদহ গ্রামে বংশাই নদীর পাশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের ঘটনায় ড্রেজার মেশিন ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ বলেন, বালুমহল ও মাটি ব্যাবস্থাপনা আইনে একজনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অবৈধ ভাবে বালু উত্তেলনের ঘটনায় ঘটনা স্থলে কাউকে না পেয়ে ওই ড্রেজার মেশিন নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights