সড়কের পাশের গাছ কেটে নেওয়ার সময় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের আগৈলঝাড়ায় সড়কের পাশে লাগানো সরকারি গাছ কেটে নেওয়ার সময় উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মোহনকাঠি সড়কের পাশের ওই গাছ কেটে নেওয়ার চেষ্টা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোহনকাঠি সড়কের পাশে সরকারিভাবে রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় ১০টি গাছ কেটে নেয় উপজেলার রত্নপুর ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইলসহ কয়েকজন নেতা। তখন স্থানীয়রা বন বিভাগকে জানিয়েছেন।

উপজেলা বন কর্মকর্তা স্বপন হালদার জানান, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে ৭টি মেহগনি ও ৩টি চাম্বল গাছ উদ্ধার করেছেন। সরকারি গাছ কাটার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানার জন্য বিএনপি নেতা মনিরুজ্জামান ইসমাইলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights