মানিকগঞ্জে ভূমিসেবা মেলার উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি

ভূমিসেবা মেলা উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসক-এর কার্যালয়ের সামনে বের হয়ে সদর উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, সহকারী কমিশনার (ভুমি )রিক্তা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভূমিসেবা গ্রহণ কারীরা। আজ অনেকেই ভূমি সেবা গ্রহণ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালী দেশব্যাপী এই মেলার উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights