সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন ৯৭ জন

অনলাইন ডেস্ক
সারাদেশে ৯৭ জন সহকারী জজ নিয়োগপূর্বক পদায়নের আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুসারে নিয়োগকৃত কর্মকর্তাদের আগামী ১৯ নভেম্বর সকালে তাদের নামের পাশে বর্ণিত পদায়নকৃত কর্মস্থলের জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে চাকরি করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ৩০ এপ্রিল সুপারিশের পরিপ্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে সহকারী জজ পদে নিয়োগ দেয়া দেয়া। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ সালের বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ বেতনক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুন্ন রেখে শর্তসাপেক্ষে এই নিয়োগ হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়। তাদের নিয়োগের শর্তাবলী ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের আইন-বিচার বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights