যৌতুকের জন্য স্ত্রীকে মারধরে স্বামীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের পাচঁ নম্বর ওয়ার্ড বড় মাঝির বাড়ি এলাকায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের মামলায় স্বামী সাজ্জাদ হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন আদালত-৬ এর বিচারক মো. সিরাজুদ্দৌল্লাহ কুতুবী এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাজ্জাদ হোসেন, একই এলাকার মো. হাশেমের ছেলে। রায়ের সময় আসামি ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নজরুল ইসলাম সেন্টু বলেন, যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের মামলায় স্বামী সাজ্জাদ হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ নভেম্বর কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের পাচঁ নম্বর ওয়ার্ড বড় মাঝির বাড়ি যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে স্বামী সাজ্জাদ হোসেন। এ ঘটনায় স্ত্রী ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হলে থানাকে মামলা রেকর্ড করার জন্য নির্দেশ দেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ২৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights