ডিএসইতে সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

অনলাইন ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ নভেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

ডিএসইতে এক হাজার ২২০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৩ আগস্ট ডিএসইতে এক হাজার ২১০ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৬৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক এক পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ৭৫ ও দুই হাজার ১শ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এক হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৪৭৪ কোটি টাকা বেশি।

আগের দিন ডিএসইতে ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১০৫টির কমেছে এবং ৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, আইপিডিসি, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফার ইস্ট নিটিং, প্রাইম ব্যাংক, একমি লিমিটেড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৮৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে হাতবদল হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ারদর বেড়েছে, ৫১টির কমেছে এবং ২০টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

রবিবার সিএসইতে ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights