সারা দেশে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

আগামী ১২০ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে একই সময়ে দেশের সব জেলা বা পুরো দেশজুড়ে একযোগে বৃষ্টি নাও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর অঞ্চলে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবার রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights