সিটির বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক
সিটি ক্লাবের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লো বসুন্ধরা কিংস। শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দুপুর ২টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে কিংস। তবে সফলতা আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। দলের পক্ষে প্রথম গোলটি করেন রবসন রবিনহো। প্রথম গোলের পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় কিংস। আক্রমণে দিশেহারে হয়ে পড়ে প্রতিপক্ষ সিটি ক্লাব। সেই সুযোগে আবারও এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এবার গোলটি করেন এমেকা। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। এরপর ম্যাচে শেষ দিকে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন সাঈদ শাহ।

ঘরোয়া ফুটবলে অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। বাংলাদেশ ফুটবল লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। অন্যদিকে মিরপুর সিটি ক্লাব এই মৌসুমেই নাম লিখিয়েছে পেশাদার ফুটবল লিগে। তবে নবাগত ক্লাবটি দারুণ ফুটবলে নজর কেড়ে নিয়েছে।

লিগে আরামবাগ ক্রীড়া সংঘের কাছে ১-১ ব্যবধানে ড্র করে পয়েন্ট হারিয়ে শুরু করে কিংস। পরের ম্যাচেই নিজেদের চেনা রূপে ধরা দেয় ৬বারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে তাদের সামনে স্রেফ উড়ে যায় ঢাকা ওয়ান্ডারার্স, রেডরা জেতে ৭-০ গোলে।

অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে লিগ শুরুর পর ফর্টিসের মতো শক্তিশালী ক্লাবকে ৩-৩ ব্যবধানে রুখে দেয় সিটি ক্লাব। আর সবশেষ ম্যাচে সিটির বিপক্ষে ২-১ গোলে হারে আরেক নবাগত চট্টগ্রাম সিটি এফিস।

আজকের ম্যাচে জিতলে ৭ পয়েন্ট নিয়ে সিটিকে টপকে যাবে কিংস। ইতিমধ্যে ৭ পয়েন্ট পাওয়া সিটির সামনে আবার টেবিলের শীর্ষে ওঠার সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights