সিলেটে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

৯৯৯-এ কল পেয়ে আগ্নোয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রাম থেকে জুয়েল আহমদ (২৮) নামের ওই যুবককে আটক করা হয়।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জুয়েল ওই গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।

জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, অভিযুক্ত জুয়েল আহমদ তার শয়নকক্ষে থাকা টেলিভিশন স্ট্যান্ডের ভেতরে পলিথিনে মুড়িয়ে একটি পিস্তল রেখেছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি জব্দ করে এবং জুয়েলকে আটক করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights