সিলেটে বাসার ছাদ থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নিজ বাসার ছাদ থেকে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে তিনি হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে।

জানা গেছে, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে ওঠেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights