সুইডিশ-বেলজিয়াম চলচ্চিত্রে ভারতীয় অভিনেতা

অনলাইন ডেস্ক
ভারতীয় জনপ্রিয় অভিনেতা অনুপম খের তার আন্তর্জাতিক চলচ্চিত্র ক্যারিয়ারকে আরও প্রসারিত করছেন। তিনি ‘আউট অফ ফ্যাশন’ নামের একটি সুইডিশ-বেলজিয়ান পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করছেন প্রশংসিত সুইডিশ চলচ্চিত্র নির্মাতা জেন্স জনসন। ২০২৮ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

চলতি সপ্তাহে ছবিটির চিত্রগ্রহণ শুরু হয়েছে। এতে অনুপম খেরের পাশাপাশি অভিনয় করছেন সুনীল মুন্সি, হেলেনা বার্গস্ট্রোম, বাহার পার্স, ক্রিস্টা কোসোনেন এবং অ্যাস্ট্রিড হোয়েটনাল। ‘ফিল-গুড’ ঘরানার এই চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন সুনীল মুন্সি। ছবিটি প্রযোজনা করেছেন সিরি হর্টন ওয়াগনার ও জুলিয়া গেবাউয়ার, তাদের প্রযোজনা সংস্থা ‘ফিল্ম’ এবং ‘ওয়ে ফিচার ফিল্মস’-এর ব্যানারে। বেলজিয়ামের প্রযোজনা সংস্থা ‘বিসাইড প্রোডাকশনস’ সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে।

এই প্রকল্পের সঙ্গে আরও যুক্ত আছে ‘ফিল্ম স্টকহোম’, সুইডিশ সম্প্রচারমাধ্যম ‘এসভিটি’, ‘ফিল্ম ই স্কোনে’এবং ‘স্ক্যানবক্স এন্টারটেইনমেন্ট’। যারা নর্ডিক দেশগুলোতে ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকবে। এছাড়া সুইডিশ ফিল্ম ইনস্টিটিউট এবং বেলজিয়ামের ‘ট্যাক্স শেল্টার’ স্কিম থেকেও ছবিটিতে সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ইনস্টাগ্রামে চিত্রগ্রহণ শুরুর ঘোষণা দেন প্রযোজক সিরি হর্টন ওয়াগনার। তিনি অনুপম খের, সুনীল মুন্সি ও জেন্স জনসনের একটি ছবিও শেয়ার করেন। এর আগেও অনুপম খের ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’ এবং ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এর মতো বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্রে তার সেই দীর্ঘ অভিজ্ঞতা এই নতুন প্রকল্পে কাজে আসবে।

এছাড়া অনুপম খেরকে দেখা যাবে আসন্ন ভারতীয় মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ: পার্ট ১’-এ; যেখানে তিনি ‘জটায়ু’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন। রণবীর কাপুর অভিনীত এই ছবিটি ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘আউট অফ ফ্যাশন’-এর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র ও আন্তর্জাতিক প্রকল্পের দীর্ঘ ক্যারিয়ারে অনুপম খের আরও একটি ইউরোপীয় কাজ যুক্ত করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights