সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধিঃ “দুনিয়ার মজদুর এক হও খাস জমি বন্দোবস্ত চাই, ভুমিহীনের অধিকার চাই” স্লোগানে নোয়াখালী সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর (শনিবার) ‘নিজেরা করি’ সংস্থার আয়োজনে চরজুবলী ইউনিয়নের দক্ষিণ বাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করে শত শত ভূমিহীন নারী পুরুষ ও এলাকাবাসী।

চরজুবিলী ইউনিয়ন ভূমিহীন সংগঠনের সভাপতি মোস্তফা কারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ‘নিজেরা করি’ চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মতিয়ার রহমান।

ভূমিহীন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, নুরুল হক, আমেনা বেগম, মায়া বেগম, দেলোয়ার হোসেন, ইব্রাহিম খলিল, হোসেন আহমেদ।

আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ নিজাম উদ্দীন ফারু, বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবীদ, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, চরজুবিলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মঞ্জুর আলম, ইউপি সদস্য আমেনা বেগম, মায়া বেগম, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল, সুবর্ণ ভিশনের পরিচালক সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন, কিশোরী আছিয়া।

অনুষ্ঠান শেষে নতুন কমিটি পরিচিতি সহ শপথ বাক্য পাঠ করান, ‘নিজেরা করি’ চরজব্বর অঞ্চল ও চট্টগ্রাম বিভাগ অঞ্চলের সমন্বয়ক পরিতোষ দেবনাথ।

তিন পর্বের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে, সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, কিশোরী সাথী ও তার দল। এরপর গণ নাটক উপস্থাপন করেন চরবাগ্যা ভূমিহীন সাংস্কৃতিক দল।

সম্মেলন বাস্তবায়নে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন, ‘নিজেরা করি’ চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, রামগতি অঞ্চলের অঞ্চল সমন্বয়ক স্বপ্না রানী বিশ্বাস এবং সহযোগিতা করেছেন চরজব্বর অঞ্চলের হিসাব রক্ষক সিরাজুল ইসলাম এবং আফরোজা বেগম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights