সোনারগাঁয়ে দুই মাদক কারবারি আটক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারাগাঁয়ে অভিনব কায়দায় মালবাহী পিকআপ ভ্যানে মাদক পাচার কালে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারী।

আটক আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোপীনাথপুর ইউনিয়নের গুণপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে অপু মিয়া (৩৪) ও একই এলাকার রিনাকড়ি ইউনিয়নের ছয়দাবাজ এলাকার আব্দুল কাদিরের ছেলে স্বপন মিয়া (২৫) কে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার ভোরে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীর নির্দেশে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে থেকে গাড়িটিতে তল্লাসি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয় বিক্রয় করছিলো। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে বলে স্বীকার করে আটক দুই আসামী।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, আকটকৃতদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights