সোনারগাঁয়ে মাদক, জুয়া ও ডাকাতি মামলায় ১৯ জন গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক, ডাকাতি ও জুয়া মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— ঝালকাঠির রাজিব সমাদ্দার (৩৮), কুমিল্লার শাওন (২০), নীলফামারীর সুমন ইসলাম (২৩) এবং সোনারগাঁয়ের কাউসার মোল্লা (২৩), রাশেদ (২২), সাহারুল ইসলাম (২৮), শফিকুল ইসলাম (৪৯), মোফাজ্জল (৩৮) ও তরিকুল ইসলাম (৫৫)।

এ ছাড়া কাঁচপুর পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া আইনে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— আমিরুল ইসলাম (৪৭), সোহেল (৪৫), শাহানুর (৩২), নুরুজ্জামান (৫০), শাকিল (২৫), খোরশেদ আলী (৩৫), আতিকুর (৩০), আজাদুল ইসলাম (৩০) ও আতোয়ার ইসলাম (২৭)।

অন্যদিকে ডাকাতি মামলায় সোনারগাঁয়ের ঝাউচর এলাকার মামুন (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights