সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেলে নিহত হারুনের বাবা তছলিম উদ্দিন ছৈয়াল গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—সদর উপজেলার উত্তর হামছাদী গ্রামের বাসিন্দা মো. হারুন (৩২) ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু মো. রাসেল (৩১)। দীর্ঘদিন ধরে একসঙ্গে প্রবাসে থাকা এবং সবশেষে একসঙ্গে না ফেরার দেশে চলে যাওয়ার এই ঘটনায় উত্তর হামছাদী গ্রামজুড়ে এখন শোকের মাতম চলছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা গভীর দুঃখ প্রকাশ করে বলেন, প্রবাসে দুই যুবকের মৃত্যুর ঘটনাটি আমরা শুনেছি এবং এটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের মরদেহ দ্রুত ও সুরক্ষিতভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হবে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনা এবং সরকারি আর্থিক সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলে, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সব ধরনের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights