সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

সৌদি আরবে সাম্প্রতিক ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশের সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থা ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে একে অপরের পাশে থাকার বার্তাও দিয়েছে দেশ দু’টি।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ এবং দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী কাং শিন চুলের মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

ফোনালাপে নতুন দায়িত্ব গ্রহণের জন্য দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান খালিদ বিন সালমান।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী লেখেন, ‘আমরা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা নিয়ে আলোচনা করেছি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পারস্পরিক সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। একই সঙ্গে সৌদি ভূখণ্ডে হুতিদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছি।’

আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কূটনৈতিক ও কৌশলগত আলোচনা জোরদারের অংশ হিসেবে সৌদি প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গেও পৃথক ফোনালাপ করেছেন।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights