হরমুজ সঙ্কটে চরম বিপাকে জাপানের চিপস কোম্পানি ‘ক্যালবি’

অনলাইন ডেস্ক

ইরান যুদ্ধের ফলে সৃষ্ট কাঁচামালের সঙ্কটে বিপাকে পড়েছে জাপানের শীর্ষ পটেটো চিপস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ক্যালবি’। সঙ্কটের কারণে কোম্পানিটি তাদের চিপসের প্যাকেটের চিরাচরিত উজ্জ্বল কমলা এবং হলুদ রঙের পরিবর্তে অনেকটা ম্লান সাদা-কালো রঙ ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি মাস থেকেই তারা তাদের ১৪টি পণ্যের প্যাকেজিংয়ে পরিবর্তন আনবে এবং প্যাকেটে মাত্র ‘দুটি রঙ’ ব্যবহার করবে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরালের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর ফলে নির্দিষ্ট কিছু কাঁচামালের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতাকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছে ক্যালবি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ন্যাফথা (Naphtha)-যা একটি খনিজ তেলজাত উপজাত যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তীব্র সঙ্কটের কারণে স্ন্যাকস প্রস্তুতকারক এই কোম্পানিটির প্যাকেজিংয়ে ব্যবহৃত প্রিন্টিং কালি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights