স্পিডবোটে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ভাড়া ১৭ টাকা নির্ধারণ

অনলাইন ডেস্ক

স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌরুট ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌরুট ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করা হলো।

শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১৫ টাকা করে, পরের ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা করে এবং অবশিষ্ট দূরত্ব প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা করে পুনর্নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১৭ টাকা করে এবং অবশিষ্ট দূরত্ব প্রতি কিলোমিটার ১৫ টাকা করে পুনর্নির্ধারণ করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights