১০ বছরের কারাদণ্ড থেকে গিয়াস উদ্দিন আল মামুন খালাস

অনলাইন ডেস্ক

অস্ত্র মামলায় বিএনপিপন্থি ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এ রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার মো. সাব্বির হামজা চৌধুরী।

২০০৭ সালের ৩০ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের সময় গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থ পাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে।

মামুনকে গ্রেফতারের পর ২০০৭ সালের ২৬ মার্চ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। একই বছরের ৩ জুলাই তাকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করা হয়। সেই আপিলের শুনানি নিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights