১০ বছর ধরে কার সঙ্গে প্রেম করছেন তাপসী?

অনলাইন ডেস্ক

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো দিন আলোচনা করেননি অভিনেত্রী তাপসী পান্নু। তবে সম্প্রতি দীর্ঘ দিনের প্রেম প্রসঙ্গে মুখ খুলেছেন এই নায়িকা।

১০ বছর ধরে এক ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তাপসী। প্রথম বার প্রেম প্রসঙ্গে কথা বললেন তিনি।

তাপসী বলেন, গত ১০ বছর ধরে আমি একজন ব্যক্তির সঙ্গেই সম্পর্কে রয়েছি। ১৩ বছর আগে অভিনয় শুরু করেছিলাম। আমার সঙ্গে যখন মাথিয়াস বোয়ের আলাপ হয় সে বছরই আমি হিন্দি সিনেমায় প্রথম অভিনয় করি। তখন থেকে এক জনের সঙ্গেই সম্পর্কে রয়েছি। ওর থেকে আলাদা হওয়ার কোনও বাসনা নেই আমার। আমি খুব সুখে রয়েছি ওর সঙ্গে।
খেলাধুলোর সঙ্গে এমনিই যোগাযোগ রয়েছে তাপসীর। সম্প্রতি ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের আত্মজীবনীমূলক সিনেমা ‘সাবাস মিথু’তে অভিনয় করেছেন। এ ছাড়াও ‘রশ্মি রকেট’ এবং ‘সাঁড় কি আখ’ জাতীয় খেলাধুলা সম্পর্কিত ছবিতে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights