১০ বিদেশি গুপ্তচরকে গ্রেফতার দাবি ইরানের

অনলাইন ডেস্ক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ১০ জন বিদেশি গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এই দাবি করেছে।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ইরানের ইসনা নিউজ এজেন্সির বরাত দিয়ে জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে বলেছে, “১০ ভাড়াটে ও বিশ্বাসঘাতককে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে।”

তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইআরজিসি বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে চারজন ইরানের সংবেদনশীল স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলেন। বাকিরা একটি রাজতন্ত্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights