২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

অনলাইন ডেস্ক

নিরাপত্তাজনিত কারণে আজ বড়দিনে (২৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্ট্রেশন বন্ধ রয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে। তারা আমাদের একটি চিঠি দিয়েছে, যার প্রেক্ষিতে আজ সেখানে মেট্রোরেল থামানো হচ্ছে না। তবে আগামীকাল থেকে পুনরায় মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে থামানো হবে।

একইভাবে, আগামী ৩১ ডিসেম্বর ও নতুন বছরের (২০২৫) প্রথম দিনও (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এর আগে গত ১৬ ডিসেম্বরও একই কারণে ঢাবি মেট্রো ষ্টেশন বন্ধ রাখা হয়েছিল।

মূলত মেট্রোস্টেশনের মাধ্যমে বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ সহজ হওয়ায় নির্দিষ্ট দিনে স্টেশনটি সাময়িক বন্ধ রাখার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights