৩০ এপ্রিল থেকে সশরীরে ক্লাসে ফিরছে চবি

চবি প্রতিনিধি

তীব্র দাবদাহে সশরীরে ক্লাস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) পুনরায় স্বাভাবিক নিয়মে অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

রবিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ ও ডিনদের নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। তিনি বলেন, দেশের চলমান দাবদাহ বিবেচনা করে আগামী মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দেসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও সিন্ডিকেট সদস্য।

গত ২১ এপ্রিল তীব্র দাবদাহে শিক্ষার্থীদের কথা চিন্তা করে শতভাগ অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় চবি প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights